আমাদের ভারত, ২৩ অক্টোবর: পুজোর পরেই বড়সড় সাফল্য পেল সামসেরগঞ্জ থানার পুলিশ। তিনটি আইফোন এবং ৩৮টি মোবাইল সহ গ্রেপ্তার যুবক। নাকা চেকিং’য়ের সময় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
জানাগেছে শুক্রবার রাতে সামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং করছিল পুলিশ। সেই সময় সন্দেহ হওয়ায় ওই যুবকের ব্যাগ তল্লাশি করে মোবাইলগুলি পায়। এর পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবকের নাম রাহুল শেখ(২৬)। তার বাড়ি মালদার কালিয়াচকে। শনিবার এক প্রেস বিবৃতিতে ফরাক্কার এসডিপিও আসিম খান জানান, কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাচ্ছিল মোবাইলগুলো তা খতিয়ে দেখছে পুলিশ।

