মায়াপুরে এবার নিয়ম রক্ষার্থে ছোটো রথ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ জুলাই:
প্রতিবছর যে রথযাত্রা হতো মায়াপুর ইস্কনে তা এবছর কোভিডের কারণে তা বন্ধ থাকছে। প্রতিবছর রাজাপুর থেকে ৩ টি রথ আসতো ইস্কন মন্দিরে। একটি জগন্নাথ, একটিতে সুভদ্রা ও একটিতে বলরাম। আগামী সোমবার রথযাত্রা, কিন্তু এবছর সেই তিনটি রথ বন্ধ থাকছে। এবছর আর সেই রাজাপুর থেকে আসছে না রথ। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে এবছর একটি ছোটো রথ হবে মায়াপুরের ইস্কন মন্দিরে।

রথের দিন এবং রথের আগের দিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ থাকবে মায়াপুর ইস্কনের মেন গেট। পরে আবার সেই গেট সর্বসাধারণের জন্য খোলা হবে সেই গেট।
কোভিড বিধি মেনে ৫০ জন করে ঢুকতে পারবে মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *