বেদ, গীতা, রামায়ণ-মহাভারত এবার পড়ানো হবে মাদ্রাসায়, প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

আমাদের ভারত, ৪ মার্চ:কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এবার মাদ্রাসার পাঠক্রমে প্রাচীন ভারতের জ্ঞান, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় প্রস্তাব দেওয়া হল। মাদ্রাসার পাঠক্রমে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত,যোগের মতো বিষয়কে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রকের আওতাধীন একটি স্বাধীন সংস্থা জাতীয় ওপেন স্কুলিং সংস্থা(ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং)। তাদের প্রস্তাব, এবার থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। প্রাথমিকভাবে ১০০টি মাদ্রাসায় এগুলি পড়ানো শুরু হবে। পরবর্তীতে ৫০০টি মাদ্রাসায় তা চালু করা হবে।

এই নতুন প্রস্তাবে ‌১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে এই তালিকায় রাখা যেতে পারে, বেদ, যোগ, রামায়ণ, মহাভারতকে।থাকবে ভগবত গীতা, থাকবে সংস্কৃত ভাষা চর্চা। এর সঙ্গেই কিছু ভোকেশনাল স্কিল পড়ানো হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি এন আই ও এসের এই নতুন প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। তার মতে প্রাচীন ভাষা বিজ্ঞান ও সংস্কৃতির ভান্ডার হলো আমাদের ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *