জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জুলাই:
দুই ভাড়াটিয়া যুবকের বাড়িতে নিত্য নতুন বাইক দেখে সন্দেহ হয় খড়গপুর গ্রামীণ থানার গোপালী গ্রামের বাসিন্দাদেরl তাদের কাছে খবর ছিল, কিছুদিন ধরেই খড়গপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে মোটর বাইক চুরি যাচ্ছিলl বাইক চোর সন্দেহে দুই যুবকের ভাড়া বাড়িতে এলাকার মানুষ যেতেই তারা পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
জানাগেছে, খড়্গপুরের গোপালী গ্রামে কিছুদিন আগে একটি বাড়ি ভাড়া নেয় নিমপুরা এলাকার মহাবীর ঠাকুর এবং সালুয়ার সাহাদুল মোল্লাl তাদের ভাড়া ঘরে চারটি নতুন মোটরসাইকেল দেখে সন্দেহ করেন গ্রামবাসীরা। কারণ খড়্গপুর এলাকায় কিছুদিন ধরে পর পর বাইক চুরি হচ্ছিল। এরপর বেশ কয়েকজন যুবক ওই ভাড়াটিয়াদের ঘরে চড়াও হয়l সেই সময় অবস্থা বেগতিক দেখে ভাড়াটিয়া যুবকরা পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলে বেধড়ক মার দেন গ্রামবাসীরাl এরপর খড়গপুর গ্রামীণ থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়l এই দুই যুবকের সঙ্গে কোনও বড় বাইক চুরি চক্রের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ l আগামীকাল তাদের আদালতে তোলা হবেl

