খড়্গপুরে বাইকের পিছনে লরির ধাক্কায় মৃত যুবক

জে মাহাতো, মেদিনীপুর, ২৯ আগস্ট:
শনিবার রাতে খড়গপুর লোকাল থানা এলাকার সৎকুই বাজারে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছেl বাইক চালকের নাম শ্যামল দত্ত, বয়স ৩৫ বছরl

জানাগেছে, একটি দ্রুতগামী লরি তাঁর রয়েল এনফিল্ড বাইকের পিছনের সজোরে ধাক্কা মারলে বাইক চালক ছিটকে রাস্তার উপর পড়ে যানl ওই সময় তাঁর মাথার ওপর দিয়ে লরিটি চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়l খড়গপুর লোকাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়l দুর্ঘটনার পর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়l ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে পুলিশl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *