খড়্গপুরে কনেযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে৷ আহত ১০

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে কনেযাত্রী বোঝাই বাস। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন। পুলিশের তৎপরতায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খড়্গপুরের রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, বৌভাতের অনুষ্ঠান সেরে সোমবার ভোরে ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটিতে ফিরছিল কনেযাত্রী বোঝাই বাসটি। বাসে ছিল প্রায় ৫০ জন কনেযাত্রী। খড়্গপুরের রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে বাসটি, এরপরই যাত্রীসহ উলটে যায়। ঘটনায় গুরুতর জখম হয় অন্তত দশ জন যাত্রী। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় খড়গপুর লোকাল থানার পুলিশ। ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় বাসের ড্রাইভার। তবে জখম হন বাসের হেল্পার। দুর্ঘটনার পর পুলিশি তৎপরতায় অন্যান্য কনেযাত্রীদের বাসে করে রওনা করা হয় তাদের গন্তব্যে। সাত সকালেই এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *