আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ আগস্ট: শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মনোহরপুর গ্রামে শববাহী গাড়ি উল্টে জখম হলেন প্রায় ১২জন। জানা গেছে এরা সকলেই বড়ঞা থানা এলাকার বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে
জানাগেছে, বড়ঞা থানার অন্তর্গত বিপ্রেশেখর গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের ছোটকাপসা এলাকা থেকে বহরমপুর শবদেহ নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। কান্দি থানার মনোহরপুর এলাকায় রাস্তার উপর উল্টে যায় সেই ছোট গাড়ি। এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ১২জন। আহত হন চালক ও খালাসি সহ পরিবারের সদস্যরা ।গুরুতর জখম অবস্থায় সকলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।
জানা গিয়েছে এক মহিল মৃত্যু হয়। সেই শবদেহ নিয়ে শনিবার রাতে বহরমপুর যাচ্ছিল শেষকৃত্য সম্পন্ন করতে। তখন কান্দি থানার অন্তর্গত মনোহরপুর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন সকলেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

