ঝাড়গ্রাম জেলায় করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে তৃণমূলের সবুজ সেনার কর্মীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ মে: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে সরকারের উদ্যোগে সকালে বিধিনিষেধ মেনে কিছু সময়ের জন্য দোকান বাজার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন। সেইসব মানুষের সমস্যার কথা চিন্তা করে তাদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল সবুজ সেনা। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো প্রতিটি ব্লকে তৈরি হয়েছে তৃণমূলের ছাত্র কর্মীদের নিয়ে ‘সবুজ সেনা’ নামের একটি দল। যারা করোনা পরিস্থিতির মধ্যে যারা সমস্যায় পড়ছেন সেই সমস্ত পরিবারের মানুষজনকে সাহায্যের জন্য এগিয়ে আসবে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই অনুযায়ী করোনা পরিস্থিতিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকার যুগীশোল, টিয়াকাটি, ঝিলিদাম, পঁড়াশুলি গ্রামের দুঃস্থ অসহায় ১০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন ‘”সবুজ সেনা” র সদস্যরা।

তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলা সভাপতি আর্য ঘোষের নেতৃত্বে সবুজ সেনার টিম লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সবুজ সেনার কর্মীরা। আজকের এই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমিত দাস,‌ আইটি সেলের কো-অর্ডিনেটর সন্তু বারিক ও প্রাক্তন সাঁকরাইল তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি দীপক বেরা ও সাঁকরাইল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

এছাড়া সকাল থেকেই গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সবুজ সেনার টিম ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক প্রশান্ত বেরার উদ্যোগে কেন্দুয়ানা গ্রামে কোভিড আক্রান্ত পরিবারের বাড়িগুলোতে এবং ওই এলাকার সমস্ত বাড়ি স্যানিটাইজ করলেন সবুজ সেনার কর্মীরা এবং সমস্ত রকম সাহায্য করে সাধারণ মানুষের কাছে থাকার বার্তা দিলেন।

অপরদিকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সবুজ সেনা ও তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীপঙ্কর দে’র উদ্যোগে সারিয়া ৪ নাম্বার অঞ্চলের নেডা শিমুল গ্রামের সাধারণ
মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হল এবং করোনা সংক্রান্ত সবরকম সাহায্য করার আশ্বাস দেন সবুজ সেনার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *