ঝালদা পুরসভায় কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি পুরপ্রধানের

সাথী দাস, পুরুলিয়া, ৮ এপ্রিল: উত্তপ্ত ঝালদা পুরসভা। কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুরপ্রধান। কিছু নথি চাওয়া নিয়ে বচসা হয় ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের সঙ্গে পুরপ্রধান সুরেশ আগরওয়ালের। ওই কাউন্সিলরকে নথি পেতে গেলে লিখিত আবেদন জমা দিতে বলেন পুরপ্রধান। কাউন্সিলর তা দিতে না চাওয়ায় বচসা বাধে। মুহূর্তে উত্তেজিত হয়ে দুইজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের অভিযোগ, বহিরাগত দুই তৃণমূল কর্মী ওই সময় তাঁর উপর চড়াও হন। জখম হন তিনি। খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরসভায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুরপ্রধান সুরেশ বলেন, “জনপ্রতিনিধি হয়ে পুরসভার আইন নিয়ম নীতি মানতে চাননি ওই কাউন্সিলর। ঝগড়া তর্ক করার মানসিকতা নিয়ে উনি কালও এসেছিলেন। বোর্ড গঠনের দিন চেয়ার আছড়ে ছিলেন। এটা তাঁর শোভা পায় না। ভাবনা চিন্তা করে ওঁর বিরুদ্ধে আইনগত ভাবে কী পদক্ষেপ নেওয়া যায় তা দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *