সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জুন: রক্তের আকাল মেটাতে রক্তদানের জন্য উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চলছে সর্বত্র। তবুও কিছু মানুষের মন থেকে ভীতি দূর হয়নি। সেখানে গ্ৰামের মহিলারা রক্তদান করলেন ইন্দপুর ব্লকের ব্রজরাজপুরে।
বাউরি সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস।উক্ত শিবিরে ১৩ জন মহিলা সমেত ৭৫ জন রক্ত দান করেন। মহিলাদের সবাই জীবনে প্রথম রক্ত দান করলেন।
রক্ত দাতাদের অভিনন্দন জানানো হয় বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে।রক্ত সংগ্ৰহ করে খাতরা ব্লাড ব্যাঙ্ক।

