গাইঘটায় কুখ্যাত সমাজ বিরোধীকে কুপিয়ে গলা কেটে খুন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি:
কুখ্যাত এক সমাজ বিরোধীকে কুপিয়ে গলা কেটে খুন।নিহতের নাম বিধান সরকার (৫৯)। বাড়ি গাইঘাটা থানার ঝাউডাঙা পঞ্চায়েতের কাহনকীয়া এলাকায়। নিহত ব্যক্তি একসময় গরু পাচারের সঙ্গেও যুক্ত ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা থেকে পৌনেদশটা নাগাদ এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরে মোটর বাইক বাড়ির পাশে গ্যারেজে রেখে বেরোনোর সময় পেছন দিক থেকে মাফলার দিয়ে মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন কর। শরীরে একাধিক জায়গায় কোপানো হয়েছে, এরপর গলা কেটে খুন করে। ঘটনার বেশ কিছু সময় পর মৃতের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হলে তাদের নজরে আসে বিধান সরকার রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার সুটিয়া ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্রের খবর নিহত বিধান সরকার এলাকায় কুখ্যাত সমাজ বিরোধী হিসেবে পরিচিত। তাছাড়া এলাকায় এক সময় সীমান্ত দিয়ে গরু পাচার সহ বিভিন্ন ধরনের পাচারের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের খাতায় অভিযোগ রয়েছে একাধিক অসামাজিক কার্যকলাপ চালানোর। খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে বনগাঁ পুলিশ জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও জান। এলাকায় থমথমে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *