খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে কুড়মি সমাজের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ভাঙ্গচুর, এলাকায় বিশাল পুলিশ বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্যের জেরে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোতে কুর্মি সমাজের নেতা অজিত মাহাতোর নেতৃত্বে বিক্ষোভ। মুহূর্তের মধ্যে বিক্ষোভ ভয়ঙ্কর আকার ধারণ করে। দিলীপ ঘোষের কুশ পুতুল পুড়িয়ে দিলীপ ঘোষ হায় হায় স্লোগান তোলা হয়। বাংলোর সামনের রাস্তায় বসে দফায় দফায় বিক্ষোভ দেখায় তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বাংলোর মধ্যে দিলীপ ঘোষ না থাকলেও বিজেপি কাউন্সিলর সহ দলের একাধিক কর্মীরা দরজায় তালা দিয়ে ভেতরে আটকে রয়েছেন। কর্মী সমাজের একাধিক মানুষ জামা খুলে বিক্ষোভে সামিল হয়। এই মুহূর্তে এলকায় রয়েছে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ।

কুড়মিদের যুব সভাপতি পরিমল মাহাতো জানিয়েছেন যে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কেউ কোনো ভাঙ্গচুর করেনি। আমাদের এই আন্দোলনের মধ্যে আরএসএস কিছু লোক ঢুকিয়ে দিয়েছে তারাই ভাঙ্গচুর করেছে আমাদের বদনাম করার জন্য। আমরা তাদের চিহ্নিত করেছি। আমদের এই আন্দোলন দাবি মেটা না চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *