ফারাক্কায় একসঙ্গে কোভিড আক্রান্ত চারজন

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ জানুয়ারি: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে করোনায় আক্রান্ত চার জন। ফরাক্কা ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই চার জন কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে ফরাক্কায় এসেছিল। তারপর তারা নিজেরাই কোভিড পরীক্ষা করে। রবিবার বিকেলে রিপোর্ট আসলে দেখা যায় চার জনই করোনা পজেটিভ। সেই রিপোর্ট পেয়ে ফরাক্কা স্বাস্থ্য দপ্তর তাঁদের প্রত্যেককে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়। এছাড়া ওই চার জন করোনা আক্রান্তদের সংস্পর্শে যারা যারা এসেছিল তাদের সবাইকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এই বিষয়ে ফরাক্কার বিএমওএইচ মসিউর রহমান ফরাক্কা ব্লকের বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দেন এবং কোভিড ভ্যাকসিন নেওয়ার কথা বলেন। তার পাশাপাশি ফরাক্কা ব্লকে এখনো যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি তারা যেন দ্বিতীয় ডোজ নিয়ে নেন। সবাই যেন প্রশাসনের গাইডলাইন পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *