ধুবুলিয়ায় কয়েক লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্যসামগ্রী উদ্ধার করল পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ডিসেম্বর:গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরীর কারখানা থেকে প্রচুর নকল মাল ও যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ। গোয়েন্দা ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নকল তেল, চা, নিহার তেল, ডেট্ল, গোলাপ জল, ডাবরেএ বিভিন্ন সামগ্রী, রেড মাজন ইত্যাদি উদ্ধার করে। ঘটনাটি ধুবুলিয়া থানা নিমতলা এলাকার।

শুক্রবার রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও গোয়েন্দারা হানা দিয়ে নিমতলার একটি নকল সামগ্রী তৈরির কারখানায় হানা দিয়ে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী তৈরি করা কাঁচা মাল উদ্ধার করে। গোয়েন্দা ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নকল তেল, চা, নিহার তেল, ডেট্ল, গোলাপ জল, ডাবরের বিভিন্ন সামগ্রী, রেড মাজন ইত্যাদি উদ্ধার করে। উদ্ধার করে ধুবুলিয়া থানায় নিয়ে যায়। অভিযুক্ত পলাতক। তবে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *