পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: তামার কাজে ব্যবহৃত সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হলো ৬ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায়।

জানাযায়, নুনিয়াগোদা এলাকায় একটি তামা ও রুপোর গয়না তৈরীর কারখানাতে কাজ করার সময় হটাৎ করে তামা ও রুপোর কাজে ব্যবহৃত সিলিন্ডার ব্লাস্ট করে, সিলিন্ডার ব্লাস্ট করা মাত্রই অগ্নিদগ্ধ হয় ওই কারখানার কাজে যুক্ত ৬ জন কর্মী। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে ওই সমস্ত কর্মচারীদের। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়া ৬ জন কর্মচারীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানার মালিকের নাম বাপি চাকি। কারখানায় এই ঘটনা ঘটনার সময় ৯-১০ জনের মত কর্মচারি উপস্থিত ছিলেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

