পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ: চন্দ্রকোনায় কেঠিয়ার খালে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ। মাছ ধরতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা বিধানসভার ধুলিয়াডাঙ্গা গ্রামে।

স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা বিষ মিশিয়েছে খালের জলে। যার ফলে জলের ওপর ভেসে উঠছে খালের জলে থাকা মাছ, আর সেই মাছ ধরতে সকাল থেকেই ভিড় জমিয়েছে এলাকার মানুষজন।

স্থানীয়দের অভিযোগ, এই খালের জলে স্নান করেন এলাকার বেশ কিছু মানুষ, বিষ মেশানোর ফলে ওই জল ব্যবহার করতে দ্বিধাবোধ করছেন এলাকার সাধারণ মানুষজন

