চন্দ্রকোনায় গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে দিতে হচ্ছে টাকা, হতে হচ্ছে হয়রানি, অভিযোগ ইন্ডেন গ্রাহকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গ্যাসের বায়োমেট্রিক করাতে গিয়ে হতে হচ্ছে হয়রানির স্বীকার, দিতে হচ্ছে টাকা, এমনই অভিযোগ গ্রাহকদের। আপনার প্রয়োজন হোক বা না হোক, বায়োমেট্রিক করতে গেলেই নিতে হবে গ্যাসের পাইপ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী, দিতে হবে চার্জ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চন্দ্রকোনার ইন্ডেন গ্যাস অফিসগুলির বিরুদ্ধে এমনই অভিযোগ করছে গ্রাহকরা।

যদিও জানাগেছে, এই ধরনের কোনো নির্দেশিকা নেই। কিন্তু তারপরেও নেওয়া হচ্ছে টাকা। আর এতেই ক্ষোভ ফুঁসছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *