বেথুয়াডহরিতে ১৪৮ বস্তা অস্বাস্থ্যকর ধনিয়া উদ্ধার, বিক্রি হয় রাজ্যের বিভিন্ন এলাকায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ: এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এক অভিযানে নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি কলেজ পাড়ায় উদ্ধার ১৪৮ বস্তা রান্নায় ব্যবহৃত অস্বাস্থ্যকর ধনিয়া।

সূত্রের খবর, কলেজ পাড়ায় একটি গোডাউন এবং কারখানায় অবৈধ ধনিয়া, কালোজিরা এবং রান্নায় ব্যবহৃত অন্যান্য মসলা নষ্ট হয়ে গেলে তা পুনরায় হিট চেম্বার এবং বিভিন্ন রাসায়নিক গন্ধ ও রং ব্যবহার করে পুনরায় বাজারমুখী করে তোলা হয় দীর্ঘদিন ধরে। এখান থেকে উৎপাদিত এই ভেজাল দ্রব্য রাজ্যের সর্বত্র এমনকি বিহার এবং বেশ কয়েকটি রাজ্যে চোরাচালান করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আজ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিরা হঠাৎ অভিযান চালান ওই কারখানায়।

অন্যান্য মসলা আজ না পেলেও ১৪৮ বস্তা ধনিয়া বাজেয়াপ্ত করে তারা। বেশ কয়েকজনকে আটক এবং জিজ্ঞাসাবাদ করে বড়সড় চোরাচালানকারীদের হদিশ পাবেন বলে আশাবাদী ওই দুই দপ্তরের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *