পথ দুর্ঘটনা এড়াতে উদ্যোগ বেলদা থানার পুলিশের, গার্ডরেল ও দিক নির্ণয়কারী বোর্ডগুলি করা হল রঙ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: পথ দুর্ঘটনা এড়াতে এবার রাস্তার কাছে থাকা গার্ডরেল ও রাস্তার দিক নির্ণয়কারী বোর্ডগুলিকে পরিষ্কার ও রং করে এবং সেই সঙ্গে ভেঙ্গে পড়া খুঁটিগুলিকে ঠিক করল বেলদার পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, দিনকে দিন বেড়ে চলছিল বেলদা থানা এলাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা। যার ফলে মৃত্যু হয়েছে একাধিক জনের।যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তার বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি একাধিকবার করতে দেখা গিয়েছে।এমনকি রাস্তায় নেমে হেলমেট বিহীন বাইক আরোহীদের ও পথচলতি গাড়ির চালকদের নরমে গরমে বুঝিয়েছেন তাঁরা।আর এত সবকিছুর পরেও গতকাল একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। আর আজ আরও তৎপরতা বাড়িয়ে থানা এলাকার বিভিন্ন মোড়ে গার্ডরেল ও রাস্তার দিক নির্ণয়কারী বোর্ডগুলিকে পরিষ্কার এবং রং করল পুলিশ প্রশাসন। সেই চিত্র দেখা গেল আজ নারায়ণগড় ব্লকের বেলদা বাইপাস সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কের শ্যামপুরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *