বড়জোড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল পুত্রের, গুরুতর জখম বাবা- মা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ আগস্ট: রবিবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পুত্রের। তার বাবা মা গুরুতরভাবে জখম হয়ে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ দুপুর ১২টা নাগাদ বাঁকুড়া- দুর্গাপুর ৯নং রাজ্য সড়কের বড়জোড়া থানার হাটআশুড়িয়া মোড়ের কাছে একটি ওয়ে ব্রিজের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানাগেছে, স্থানীয় কৃষ্ণনগর গ্রামের অমৃত গৌড় তার স্ত্রী শ্রীপর্ণা ও ছেলে অর্পণকে বাইকে করে নিয়ে হাট আশুড়িয়া এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। দুর্গাপুরের দিক থেকে একটি লরি তাদের বাইকটিকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ৩ জনই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অর্পণকে মৃত বলে ঘোষণা করেন। স্বামী ও স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।

অর্পণের দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। গাড়িটিকে আটক করা হলেও চালক ও খালাসি পলাতক। এই ঘটনায় কৃষ্ণনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *