ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ মার্চ: ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্টের হরতালের কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।

স্থানীয় সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশ গামী মাল বোঝাই ট্রাক থেকে বেআইনি মাল উদ্ধার হওয়ার কারণে বাংলাদেশ বেনাপোলের ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। তার প্রতিবাদে আজ থেকে বাংলাদেশে ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্টরা বেনাপোলে হরতাল শুরু করেছে। তাদের দাবি, মামলা প্রত্যাহার না করলে এই কর্মবিরতি চলবে। সেই কারণের জন্য স্থগিত হয়ে আছে বনগাঁ পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রপ্তানির কাজ।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, লকডাউনের পর থেকে কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে এমন হচ্ছে, তাঁর জন্য সমস্যায় পরছে বাকি ব্যাবসায়ীরা। বাংলাদেশে রুজু মামলা প্রাত্যাহার না করলে কর্মবিরতি এভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশে ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্টরা। বন্ধ নিয়ে নানা অসুবিধার মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। শুধুমাত্র ভারতের নয় বাংলাদেশের আমদানি রপ্তানির বাজারে ভাটা দেখা দিয়েছে এই হরতালের কারণে। তাছাড়াও মাল আমদানি-রপ্তানির কাজে যুক্ত লোকজনদেরও রুজি রোজগারে ভাটা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *