আমি হতাশ! ৪৩ বছরের কেরিয়ারে ২০০ কোটি টাকা দেখিনি: মিঠুন

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: বিজেপির হেস্টিংস দপ্তরে মিঠুন চক্রবর্তী সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, আমি একজন ফাইটার। যাকে নয়বার নকডাউন করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। শেষ যে পাঞ্চ মেরেছিলাম সেটা মনে থাকবে। ঠিক সময়ে পাঞ্চ দেব। তিনি কর্মীদের বার্তা দেন লড়াই করতে হবে।

গোষ্ঠী কোন্দল থেকে দূরে সরে এসে সংগঠনের কাজে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন মিঠুন। তিনি বলেন, সমন্বয়ের সঙ্গে কাজ করুন। সমন্বয়ের অভাব থাকলে আগামী দিনে শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। আজকের বৈঠকে এই বার্তাই দেন তিনি।

মিঠুন চক্রবর্তী বলেন, ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের পাশে থাকার ও নবান্ন অভিযানে আক্রান্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

বাঙালির শ্রেষ্ঠ পুজো নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুজো সবার কাছে গুরুত্বপূর্ণ। হাজার কষ্টের মধ্যেও বাঙালি উৎসব পালন করবে।

বিগত কয়েক মাসে বাংলায় বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে। এদিন সেই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “৪৩ বছরের ক্যারিয়ারে ২০০ কোটি টাকা দেখিনি। এসব দেখে আমি হতাশ। কার কাছে টাকা পাওয়া গেল না গেল তার জবাব তারাই দেবেন। মহালয়ার আগে পুজো উদ্বোধন হয় না। এটা ব্যতিক্রমী। যিনি উদ্বোধন করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়।

পুজো উদ্বোধন কেন করছেন না মিঠুন? তাহলে কি রাজনৈতিক টানাপোড়েনের কারণে? মিঠুন বলেন, “এখন স্টারডাম বেড়েছে কিন্তু শারীরিক সেই জোর নেই। তবে দুর্গা পুজো উদ্বোধন করতে কেউ বাধা দেয়নি আমায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *