ফের অবৈধ কয়লা উদ্ধার রামপুরহাটে, পাচার করা হচ্ছিল রাজস্থানের লরিতে

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২২ মার্চ: ফের অবৈধ কয়লা উদ্ধার রামপুরহাটে। তবে এবার দুষ্কৃতীরা পুলিশের চোখে ধুলো দিতে রাজস্থানের লরিতে কয়লা পাচার করছিল বলেন পুলিশ মনে করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রামপুরহাট- দুমকা রাস্তায় নাকা চেকিং করছিল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ঝনঝনিয়া মোড়ের কাছে একটি ১৮ চাকার লরিকে থামায় পুলিশ। এরপরেই তল্লাশি চালিয়ে লরির মধ্যে কয়লার হদিশ পায়। ওই কয়লার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি লরির চালক। এরপরেই পুলিশ কয়লা বোঝাই রাজস্থানের লরিটিকে আটক করে। গ্রেফতার করা হয় লরির চালক মহেন্দ্র গুর্জারকে। তার বাড়ি রাজস্থানের ভিলবারা জেলার কাছোলা থানার আমলি গ্রামে। লরি থেকে ৩০ টন কয়লা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *