জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: দুর্গা ও কালী পুজোর আগে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরদা বাজারে বিপুল পরিমাণ অবৈধ বাজি সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বেলদা থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যার পর গুরদলা এলাকার দিক থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি বোঝাই একটি পিকআপ ভ্যান কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময় এলাকার বাসিন্দাদের কয়েকজনের সন্দেহ হলে গাড়িটি আটক করে। এই সময় সুযোগ বুঝে গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এলাকাবাসীরা বেলদা থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।

গাড়িটি কোথা থেকে এত পরিমাণ অবৈধ বাজি নিয়ে কোথায় যাচ্ছিল এবং বাজি ছাড়া গাড়িটিতে আরও কোনেও বড় ধরনের বিস্ফোরক রয়েছে কি না, সবকিছু খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ।

