বৃষ্টি উপেক্ষা করে নদিয়ার বিভিন্ন মসজিদে চললো নমাজ আদায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,৩ মে: আজ ইসলাম ধর্মের পবিত্র ঈদ, সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই চলছে হাজার হাজার মানুষের নামাজ আদায়। সকাল থেকে সেই চিত্র ধরা পড়ল নদিয়া জেলার একাধিক মসজিদে।

একমাস রোজা রাখার পর ইসলাম ধর্মালম্বী সকল মানুষের জন্য আজকের দিনটি অনেক খুশির। হিন্দুরা যেমন বছরে একবার দুর্গা উৎসবে মেতে ওঠেন ঠিক তেমনি মুসলিমদের কাছে ঈদ বছরের সেরা উৎসব। এদিন সকাল থেকেই নতুন বছরে বিভিন্ন মসজিদে হাজার হাজার মানুষ নমাজ পড়তে আসেন। বাড়িতে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরা ঈদের দিন কার্যত উৎসব চলে।

কিন্তু সকাল থেকেই গোটা নদিয়া জেলা জুড়ে আকাশে কালো মেঘ। এরপর নেমে আসে মুষলধারে বৃষ্টি। যার কারণে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয় মসজিদে প্রবেশ করতে গিয়ে। দেখা যায় বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে নমাজ পড়া। এ বিষয়ে এক মসজিদের মৌলানা আব্দুল হাফিজ বলেন, কার্যত বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে সকলে নমাজ আদায় করেছেন। বৃষ্টি কিছুটা সমস্যায় ফেললেও নমাজ আদায় কারও বন্ধ হয়নি। তবে আমরা চাইছি, প্রতিটি মসজিদের সামনে যাতে সরকারের তরফ থেকে পাকাপোক্তভাবে ছাওনি করে দেওয়া হয়, যাতে বৃষ্টিতে কোনও অসুবিধা না হয়। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সেই অনুরোধ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *