সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ মে: রক্তদানের অদম্য ইচ্ছায় প্রখর রোদ উপেক্ষা করে লম্বা লাইনে পুলিশ কর্মীরা। বিরল এই দৃশ্য দেখে অভিভূত পুলিশ কর্মীদের সহকর্মী থেকে পদস্থ কর্তা সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতে জেলা পুলিশ প্রশাসন ‘উৎসর্গ” রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে আজ কোতুলপুর ও ইন্দাস থানায় এই কর্মসূচি পালিত হয়। সেখানেই রক্তদানে ইচ্ছুক পুলিশ কর্মীরা রোদ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে থাকেন।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আজ এই দুই থানায় আয়োজিত শিবিরে মোট ২২৫ জন রক্ত দান করেন। জেলার প্রতিটি থানাতে ধারাবাহিক ভাবে রক্তদান শিবির হবে বলে জানা গেছে।


