করোনা বিধি উপেক্ষা করে ফারাক্কার গঙ্গার ঘাটে পিকনিক করতে মানুষের ঢল

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ জানুয়ারি: একদিকে প্রচন্ড ঠান্ডা, আর তার মধ্যে করোনা বিধি উপেক্ষা করে পিকনিক করতে ব্যস্ত বহু মানুষ।

১ জানুয়ারি শনিবার থাকার কারণে অনেকেরই অফিসের কাজ ছিল তাই আজ রবিবার ফরাক্কার গঙ্গার ঘাটে এসে পিকনিকে মজেছেন বহু মানুষ। সকাল থেকেই স্থানীয় এবং বাইরে থেকে আসা ঝাঁকে ঝাঁকে মানুষ পিকনিক করতে ভিড় জমিয়েছে গঙ্গার ঘাটে। গঙ্গার ধারে ছটঘাট, তালতলা ঘাট এবং অন্যান্য সংলগ্ন এলাকায় বহু মানুষ এদিন পিকনিকে মেতে উঠেছে।

করোনার জন্য গত বছরও তেমন ভিড় ছিল না গঙ্গার ধারে। ছিল প্রশাসনের কড়াকড়ি। এবছর পরিস্থিতি কিছুটা ভালো থাকায় কিছু বহিরাগত লোকের আধিক্য বেড়েছে। কিন্তু বাইরে থেকে আসা অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।

পিকনিক করতে আসা একজন বলেন, ১ জানুয়ারিতে আগেও এসেছিলাম, পিকনিক করতে বেশ ভালোই লাগে। পরিষ্কার জল সুন্দর পরিবেশ পরিবার সঙ্গে নিয়ে তাই আবারও এলাম।

ফারাক্কার পলাশী থেকে আসা কিছু পরিবারের লোকজন বলেন, এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে। সরকার গঙ্গার ধার টা যদি সুন্দর করে তৈরি করত একটা ইকোপার্ক বানাতো তাহলে আরো মজা হত। গঙ্গার ধারে আজ খুব ঠান্ডা ঠিকই কিন্তু এই ঠান্ডাতে পিকনিক করার মজাই আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *