কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ইফতার পার্টি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আজ মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে ২৪ তম রোজার দিন কর্নেলগোলা পরিবর্তন হল প্রাঙ্গনে এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য ইফতার পার্টি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরলি মোহন মান্না, জ্ঞানেন্দ্রনাথ ভুঁইঞা, রবীন্দ্রনাথ ঘোষ, সুরেশ ভুঁইঞা, এনামূল হক, কাজলী বসু, শেখ ইয়াসিন, শেখ শাহাজাদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু।

প্রায় দুই শতাধিক দরিদ্র দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের জন্যও আলাদা করে ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *