এরকম চলতে থাকলে আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যাবে, বললেন অর্জুন সিং

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৪ মে:
ভোটের ফল বের হওয়ার পর থেকে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে এবার মুখ খুললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, রাজ্যে কোনো গণতন্ত্র নেই। এরকম চলতে থাকলে আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যাবে। তিনি রাজ্যপাল বা রাষ্ট্রপতি ভবনের সামনে আমরণ অনশনে বসার কথাও বলেছেন।

ফল প্রকাশের পর রাজ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়ে হয়েছে গণ্ডগোল বিশেষ করে ভাটপাড়া ও জগদ্দল বিধানসভার বিভিন্ন এলাকায় নিত্য দিন ঘটছে বোমাবাজি। জায়গায় জায়গায় ঘটছে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনা। ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের রাহুতার বি আর এস কলোনীর বাসিন্দা বিজেপি নেতা কমল মন্ডলের বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। তারা কমল মন্ডল ও তার স্ত্রীকে মারধর করতে থাকে। সেই সময় কমল বাবুর বৃদ্ধা মা শোভা রাণী মন্ডল ছেলে ও বৌমাকে বাঁচাতে আসলে দুষ্কৃতীরা তাকেও বাঁশ লাঠি দিয়ে মারধর করে। দুষ্কৃতীরা চলে গেলে শোভা রাণী দেবীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চকিৎসকরা শোভা রাণী মণ্ডলকে মৃত ঘোষণা করন।

শুধু জগদ্দল বিধানসভা নয় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে ভাটপাড়া পৌর এলাকার ১০, ১১ নম্বর ওয়ার্ডে গুলিতেও। এই সমস্ত ওয়ার্ডের বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙঙ্গর চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার ভাটপাড়ার ১০, ১১ নম্বর ওয়ার্ডগুলি পরিদর্শনে যান বিজেপি সাংসদ অর্জুন সিং। আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ”তৃণমূল কংগ্রেস জেতার পর যে সন্ত্রাস শুরু হয়েছে তাতে আমাদের এখনই একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে আমরা যখন জনপ্রতিনিধি হয়েও মানুষকে বাঁচাতে না পারি তাহলে হয়তো আমাদের বিজেপি দলের জন প্রতিনিধিদের সাময়িক পদত্যাগ করা উচিত।কারন বাংলায় নিরঙ্কুশ শাসন আছে, এখানে কোনও গণতন্ত্র নেই। আমাদের পার্টি যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা আগামী দিনে রাজ্যপাল বা রাষ্ট্রপতি ভবনের সামনে আমরণ অনশনে বসবো।”

তিনি এদিন অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবন, তৃণমূল কংগ্রেস জেতার পর ঠিক তাই করছে। বাংলার মানুষ বুঝতে পারছেন না এরকম চলতে থাকলে আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যাবে।”

শ্যামনগর রাহুতায় বিজেপি বুথ সভাপতির বৃদ্ধা মা কে পিটিয়ে মারার ঘটনায় এখনো পর্যন্ত জগবন্ধু ও কৃষ্ণ দাস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *