“এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিতলেই উন্নয়ন হবে,” কেশিয়াড়িতে ভোট প্রচারের সভায় বললেন জেলার অবজার্ভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: ৮ জুলাই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তৃণমূল। শুক্রবার কেশিয়াড়ি ব্লকের কুসুমপুর চার নম্বর অঞ্চলের নাপো প্রাইমারি স্কুল মাঠে ভোট প্রচারের সভা করল তৃণমূল।

সভায় উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের অবজার্ভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা‌। এছাড়াও উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি শ্রীনাথ হেমরম, তৃণমূল কংগ্রেসের মনোনীত কেশিয়াড়ি ৭ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ফটিক রঞ্জন পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মনোনীত প্রার্থী মামনি মান্ডি সহ আরো অনেকে।

এদিন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে একটি জায়গা করে নিয়েছিল বিজেপি, তারপরে সন্ত্রাস দাঙ্গাবাজ এবং ধাপ্পাবাজ কথাবার্তা কোন উন্নয়ন হয়নি এলাকায়, আর এবারের তৃণমূল কংগ্রেস ১ এবং ঐক্যবদ্ধ কোন দ্বন্দ্ব নাই তাই উন্নয়ন যদি করতেই হয় তাহলে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে সমস্ত তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করুন‌ এমনই বার্তা দেন। এবং যদি বিজেপি ভোট চাইতে আসে তাহলে উন্নয়ন নিয়ে প্রশ্ন করবেন। পাঁচ বছরে কি উন্নয়ন করেছেন তারপরেই ভোটটি বিবেচনা করে দিবেন এমনি বললেন বক্তারা।পাশাপাশি সভার শেষে এলাকার মানুষজন উন্নয়ন নিয়ে অভিযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তিনি আশ্বাস দেন এবারের পঞ্চায়েত নির্বাচন তৃণমূল জিতলেই উন্নয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *