আমাদের ভারত, কোচবিহার, ৯ আগস্ট: ত্রিপুরার ঘটনায় বিজেপিকে হুমকি দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের। এবার ভেটাগুড়িতে কর্মিসভায় বিজেপিকে হুমকি দেন তৃণমূল নেতা। তিনি বলেন যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়িতে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না। তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রাণ পাবেন না। এর আগে দিনহাটার বড় শাকদলে ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। উদয়ন গুহের হুমকির তীব্র নিন্দা করেছে বিজেপি।।
বিজেপি কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, “উদয়ন গুহের মন্তব্য উস্কানিমূলক, অবিলম্বে উচিত তাঁর বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া, কোনও বিজেপি নেতা এই ধরনের মন্তব্য করলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন, তুমুল নেতা ছাড় পাবে কেন?

