বন্যার্ত মানুষ তো ঘর ছেড়ে বাইরে রয়েছেন, তাহলে ৬ লক্ষ ত্রিপল পেল কারা, প্রশ্ন দিলীপ ঘোষের

জে মাহাতো, মেদিনীপুর, ৭ অক্টোবর:
পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে ত্রিপল বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষl তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গতদের নাকি ৬ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে! দিলীপবাবুর প্রশ্ন, কিন্তু সেই ত্রিপল কোথায় গেল? বন্যার্ত মানুষ তো ঘর ছেড়ে বাইরে রয়েছেন, তাহলে সেই ত্রিপল কারা নিয়ে গেলেন?

অন্যদিকে, তৃণমূলে থাকাকালীন ত্রিপল বিলি নিয়ে শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে অভিযুক্ত করেছে রাজ্য সরকারl কলকাতা উচ্চ আদালত এই মামলায় স্থগিতাদেশ জারি করে আপাতত স্বস্তি দিয়েছে নন্দীগ্রামের বিধায়ককেl বুধবার নারায়ণগড়ে দলীয় কর্মসূচিতে ত্রিপল বিলি নিয়ে দিলীপ ঘোষের এই তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পক্ষে অনেকটাই সহায়ক হবে বলে বিজেপি দলের নেতাকর্মীরা মনে করছেনl

এদিন তিনি বেলদাতেও একটি বৈঠক করেন সেই বৈঠকে ভোট পরবর্তীকালে দলের ঘরছাড়া ও হিংসার শিকার হওয়া কর্মী সমর্থকদের পাশে থাকার বিষয়ে আলোচনা করেনl এদিনের কর্মসূচিতে নারায়ণগড়ে বেশ কিছু বন্যার্ত মানুষের হাতে ত্রিপল তুলে দেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষl তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তেওয়ারিl 

রাজ্য সরকারের বিরুদ্ধে দিলীপ ঘোষের এই সমালোচনার জবাব দিয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, ৬ লক্ষের বেশি ত্রিপল বিলি করা হয়েছেl বন্যা পরিস্থিতির সময় দিলীপবাবুরা এলাকায় ছিলেন নাl পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা এলাকায় এসেছেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *