দাবি না মেটায় কর্মবিরতির হুমকি আশা কর্মীদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ জুলাই: আশা কর্মীদের স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি, যথা সময়ে ইনসেনটিভ প্রদান, কাজের চাপ বাড়ানো বন্ধ করার দাবিতে সোচ্চার আশা কর্মীরা। দাবি না মিটলে কর্মবিরতির হুমকি দিলেন।

আজ বাঁকুড়া জেলা স্বাস্থ্য আধিকিরিকের কাছে তাদের দাবি সনদ পেশ করার সাথে সাথে তাদের কর্মবিরতির সিদ্ধান্তও জানিয়ে দেন আশা কর্মীরা। আজ সকালে জেলার বিভিন্ন এলাকার আশা কর্মীরা তামলিবাঁধে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে তারা জেলা স্বাস্থ্য আধিকিরিকের কাছে হাজির হন।

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে কল্পনা টুডু বলেন, করোনা অতিমারির সময় থেকে সরকারি নির্দেশে আমরা বিভিন্ন ধরনের কাজ করে চলেছি। এমনকি দুয়ারে সরকার, ভ্যাকসিন প্রদান, খেলা, মেলা সর্বত্র আমাদের ডিউটি দিতে হচ্ছে, অথচ উপযুক্ত পারিশ্রমিক মিলছে না, ইনসেনটিভ দফায় দফায় দেওয়ার নামে বঞ্চিত করা হচ্ছে। আমরা আমাদের দাবি পত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকিরিকের কাছে পেশ করেছি। দাবি না মিটলে আগামী ৩ আগস্ট থেকে কর্মবিরতি করতে বাধ্য হবো বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *