জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: এই পরিবার রামপুরহাট এবং হাঁসখালির মত যদি সিবিআই তদন্ত চায় তাহলে দল তাদের পাশে থাকবে, বৃহস্পতিবার পিংলার উজান গ্রামে মৃতার বাড়িতে গিয়ে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অন্যান্য রাজ্যে যেমন মদ বন্ধ হয়েছে সে রকম এরাজ্যেও মদ বন্ধের জন্য ঝাঁটা হাতে নারী শক্তিকে সংগঠিত হওয়ার আবেদন করেন শুভেন্দু অধিকারী। মদ বন্ধে রাজ্যের মহিলাদের কাছে তার আবেদন, সংগঠিত হয়ে সবাই আন্দোলনে নামুন। আনসার প্রসঙ্গে তিনি বলেন, গোটা ভারতবর্ষে যত সন্ত্রাসবাদী আছে তা পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই করছে মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের সুযোগ রয়েছে ৩৫৫ ধারা জারি করে কেন্দ্রীয় হস্তক্ষেপের, আর তা সর্বস্তরে তাঁরা দাবি করছেন বলেও জানিয়েছে।
বেঙ্গল ফর বিজনেস নয় বেঙ্গল ফর বম্ব, ঠিক এভাবেই কটাক্ষ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে। শিল্প সম্মেলনের নির্যাস হচ্ছে মূর্খ মুখ্যমন্ত্রী। ঠিক এভাবেই পিংলায় দাঁড়িয়ে বর্তমান শাসকদলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও রাজ্যপালের ডুয়েট প্রসঙ্গে কিছু বলতে চাননি
শুভেন্দুবাবু।

