আমাদের ভারত, ২ মে: মে মাসের ৩ তারিখ ইদ। আর তাই ওই দিনের পর মহারাষ্ট্রের সব মসজিদে মাইক বা লাউডস্পিকার বাজানো বন্ধ করতে হবে। সেটা না হলে তিনি দ্বিগুন জোরে মসজিদের সামনে হনুমান চাল্লিশা বাজাবেন। রবিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক বিশাল জনসভায় এই হুংকার দিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সভাপতি রাজ ঠাকরে।
রবিবার ঔরঙ্গাবাদের জনসভা থেকে রাজ বলেছেন ঈদ ৩ মে আমি উৎসব নষ্ট করতে চাই না। কিন্তু ৪ মে’র পর আর কিছু শুনবো না। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা দ্বিগুন জোরে হনুমান চাল্লিশা চালাবো।
মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমাদের দাবি না মানলে যা হবে তার জন্য আমরা দায়ী নই। তিনি দাবি করেছেন মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর এটা ধর্মের সঙ্গে যুক্ত নয় বরং এটা একটা সমাজের ব্যাপার।

