হিন্দু হলে আমাকে সন্মান দিত, মুসলিম বলেই ধাক্কা দিল, বলেন সিদ্দিকুল্লা

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৭ জুলাই: হিন্দু হলে আমাকে সন্মান দিত, মুসলিম বলেই কুলাঙ্গারের মতো আচরণ করল। আমাকে গাড়ি থেকে টেনে ধাক্কা দিল। ত্রাণ লুট করে কর্মীদের মারধর করল। এমন দুষ্কৃতীদের দল থেকে বের করে দেওয়া উচিৎ। ত্রাণ বিলি করতে এসে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয়ে এমনই বললেন এরাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

তাঁর অভিযোগ, তার ত্রাণ লুটপাট করে মন্ত্রী ও তার অনুগামীদের মারধর করল তৃণমূল নেতা শেখ শাহাজাহানের অনুগামীরা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি সরবেড়িয়া এলাকায়।

 

আরও পড়ুন ধর্মীয় পরিচিতির ভিত্তিতে উচ্চমাধ্যমিক ফল, কড়া সমালোচনা নেটানাগরিকদের
যস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য সন্দেশখালিতে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন দুপুরে সরবেড়িয়া এলাকায় আসতেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও শফিকুল ইসলামের অনুগামীরা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি আটকে তাকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ। তারপরও তাদের প্রাণনাশের হুমকি দেয়। এমনকি একটি মিনি ট্রাকে করে ভর্তি করা ত্রাণের সমস্ত মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। বাধা দিতে গেলে তার অনুগামীদেরও মারধর করে তৃণমূল নেতা শাহাজাহান ও শফিকুল্লার দলবল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। তবে ওই তৃণমূল নেতা শেখ শাজাহান এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *