রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পাকিস্তানিদের টাইট করা হবে: শুভেন্দু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ মার্চ: ভোটের প্রচারে এসে আজ উত্তর কাঁথি বিধানসভা এলাকার বাহিরী জগন্নাথ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। এরপর উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহাকে সঙ্গে নিয়ে স্থানীয় মানুষজনের সাথে চা চক্রে সামিল হন তিনি। এইভাবেই আজ ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি সারাদিনই একের পর এক সভা করতে থাকেন রাত্রি পর্যন্ত।

গতকাল প্রধানমন্ত্রীর সভার পরই পূর্ব মেদিনীপুরের সাত বিধানসভা কেন্দ্রের ফল ঠিক গেছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

উত্তরপ্রদেশে যোগী ক্ষমতায় এসে যেভাবে পাকিস্থানীদের টাইট করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সেভাবেই পাকিস্তানিদের টাইট করা হবে। নন্দীগ্রামে যোগী আদিত্যনাথের জনসভা নিয়ে এই কথাউ বললেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *