পুলওয়ামার পুনরাবৃত্তি হতে পারত, জম্মুতে উদ্ধার ৭ কেজি আইইডি বিস্ফোরক

আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি : ভ্যালেন্টাইন্স ডের দিন কি আবারও রক্তাক্ত হতে পারত ভূস্বর্গ। পুনরাবৃত্তি হতে পারত পুলওয়ামার ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত সেনা তৎপরতায় বড়োসড়ো নাশকতার ছক বানচাল হলো। জম্মুর বাস স্ট্যান্ড থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ সেনাবাহিনীর যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে জম্মুর বাস্ট্যান্ড থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে।

দু-বছর আগে আজকের দিনে পুলওয়ামার ঘটনা ঘটেছিল। আবার সেই একই দিনে একই ধাঁচের কোনো হামলার ছক কষেছিল জঙ্গি সংগঠন। আইইডি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ইন্ডিয়ান আর্মির তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে গত কয়েকদিন ধরেই জঙ্গি সংগঠনের সদস্যরা অতি সক্রিয় হয়ে উঠেছে বলে খবর ছিল। ৭ কেজি আইইডি উদ্ধারের পর বাড়তি সতর্কতা গ্রহণ করেছে নিরাপত্তা আধিকারিকরা। গত কয়েকদিনে লস্কর-এ-মুস্তাফা জঙ্গি সংগঠনের মালিককে গ্রেফতার, সাম্বায় সুরঙ্গ পথের খোঁজ, অস্ত্র বিস্ফোরক উদ্ধারের মতো পর পর একাধিক ঘটনা ঘটেছে। আর সেই জন্যই জম্মু-কাশ্মীরে তারা নাশকতার ছক করতে পারে বলে অনুমান করছিল নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিন ধরেই উপত্যাকার বিভিন্ন এলাকায় নাকা চেকিং আরও জোরদার করা হয়েছিল।

একইসঙ্গে সন্দেহ প্রবণ এলাকাগুলিতে যৌথবাহিনী তল্লাশির চালাতে শুরু করেছিল। সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে সাম্বা জেলা নিরাপত্তা আধিকারিকদের ধারণা আন্তর্জাতিক সীমানার কাছাকাছি হওয়ায় ওই এলাকায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের টার্গেট হয়ে যাচ্ছে। ওই এলাকায় সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেনা। ঐ সুরঙ্গ পথ ধরেই পাকিস্তান থেকে অস্ত্র ও বিস্ফোরক আসার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সাম্বার হাইওয়ে এলাকায় অনুপ্রবেশ হচ্ছে বলেও সেনার কাছে খবর ছিল। ফলে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সেনা ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *