মেদিনীপুর পুরসভার উদ্যোগে ক্রেনের সাহায্যে প্রতিমা বিসর্জন চলছে কংসাবতী নদীতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: আজ দশমী থেকেই মেদিনীপুর শহরের বেশকিছু বাড়ি ও ক্লাবের দুর্গা প্রতিমার নিরঞ্জন শুরু হল মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর গান্ধী ঘাটে। এদিন বিকেলের পর মেদিনীপুর পুরসভার ব্যবস্থাপনায় ক্রেনের সাহায্যে প্রতিমা বিসর্জন শুরু হয় নদীতে।

প্রতিমা বিসর্জনের সময় নদী ঘাটে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। যাতে প্রতিমা বিসর্জনে কোনো অসুবিধে না হয়, তার জন্য পুরসভার পক্ষ থেকে সমস্ত রকমের বন্দোবস্ত রাখা হয়েছিল পুরসভার তরফে। জানাগেছে, ক্লাব ও বাড়ির মিলিয়ে মোট ৬৫টি প্রতিমা বিসর্জন হবে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *