আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: ‘অন্যায় অপসারণের’ বিরোধিতা করে শুক্রবার শ্রমিক সংগঠন এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে ব্যাঙ্কের মেদিনীপুর ব্রাঞ্চের সামনে বিক্ষোভ দেখানো হয়।
ইউনিয়নের সম্পাদক গৌরীশঙ্কর দাসের অভিযোগ, ঠিকাদারের মাধ্যমে মেদিনীপুর শহরের আইডিবিআই ব্যাঙ্কে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছিল সঞ্জয় ধল। হঠাৎ গত ১৪ নভেম্বর ব্রাঞ্চ ম্যানেজার কোনও কারণ না দেখিয়ে, অন্যায়ভাবে, কোনও এক সঙ্কীর্ণ স্বার্থে সঞ্জয় ধলকে শাখা থেকে তাড়িয়ে দেন।
ম্যানেজার বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন এবং শেষ পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় ধলকে ফিরিয়ে নিতে বাধ্য হন। আবারও যদি অন্যায়ভাবে এজাতীয় ছাঁটাইয়ের ঘটনা ঘটে ইউনিয়ন সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।”

