দশম এবং দ্বাদশ শ্রেণির সংশোধিত পরীক্ষা সূচি প্রকাশ আইসিএসই’র

রাজেন রায়, কলকাতা, ৯ মার্চ: দশম ও দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করল কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।
জানানো হয়েছে, আইসিএসই’র (দশম শ্রেণি) সংশোধিত পরীক্ষাসূচি অনুযায়ী, “অনিবার্য” কারণে ১৩ এবং ১৫ মে পরীক্ষা হবে না।

যে পরীক্ষাগুলিতে হয়েছে পরিবর্তন সেগুলি হল
দশম শ্রেণির ইকোনমিক্স পরীক্ষা, যা আগে ১৩ মে হওয়ার কথা ছিল, এখন সেটা ৪ মে অনুষ্ঠিত হবে। ‘আর্ট পেপার ২’ পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিল, সেটা এখন ২২ মে অনুষ্ঠিত হবে। ‘আর্ট পেপার ৩’ এবং ‘আর্ট পেপার ৪’ পরীক্ষা যথাক্রমে ২৯ মে ও ৫ জুন নেওয়া হবে। ১৬ জুন পর্যন্ত হবে পরীক্ষা
আইএসই (দ্বাদশ শ্রেণি)-র সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৩ এবং ১৫ মে এবং ১২ জুন কোনও পরীক্ষা হবে না।

আইসিএসসির চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি গেরি আরথুন জানিয়েছেন,‘ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন’ (আইসিএসসি)-র অধীনে দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে থেকে ৭ জুন পর্যন্ত। ‘ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন’ (আইএসই)-র অধীনে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৮ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষাগুলি হবে অফলাইনে, অর্থাৎ, পরীক্ষাকেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের। করোনাকালে আইসিএসসি এবং আইএসসি পরীক্ষা নিয়ে একাধিক বিধি নিষেধের কথাও বলেছে বোর্ড। তিনি বলেন, জুনের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হওয়ার পরে ফলাফল প্রকাশিত হবে আগামী জুলাইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *