স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদুয়া, ১০ সেপ্টেম্বর: আশা কর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি এবং উপযুক্ত পারিশ্রমিক সহ একাধিক দাবিতে আজ নদিয়া স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। পাশাপাশি তারা নদিয়ার চিফ মেডিকেল অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন।

স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি উপযুক্ত পারিশ্রমিক এবং কাজের সময়সীমা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে সমস্ত ব্লকের আশা কর্মীরা নদিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে এক বিক্ষোভ সমাবেশ করেন। পাশাপাশি তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তাদের ১০০০ টাকা বাড়ানোর কথা বলেছিলেন, সে সম্পর্কে তাদের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। এছাড়াও কাজের জন্য সুনির্দিষ্ট অর্থের দাবিতে এদিন তারা বিক্ষোভ দেখাতে থাকেন নদিয়া জেলা
সিএমওএইচ দপ্তরে।

