সাথী দাস, পুরুলিয়া, ১৮ মার্চ: নিহত কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করল ঝালদা থানার পুলিশ। ওই মোবাইল ফোন থেকেই ভাইপো মিঠুন কান্দু ও ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের কথোপকপন ভাইরাল হয়। আজ সেই মোবাইল তদন্তের জন্য ঝালদা থানার পুলিশ বাজেয়াপ্ত করায় রহস্য দানা বাঁধলো।

অন্যদিকে, কাউন্সিলর তপন কান্দুর হত্যার পিছনে আইসি’র ইন্ধন রয়েছে এই অভিযোগ করে রাজ্য পুলিশের ডিজিপিকে লিখিত ভাবে ওই আইসি’কে দ্রুত সরানোর জন্য দাবি জানাল প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র।

