ধর্মীয় ভাবাবেগে আঘাত কোনোমতেই বরদাস্ত করবো না, “আদিপুরুষ” নিয়ে বিতর্কে কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

আমাদের ভারত, ১৯ জুন: শুক্রবারে মুক্তি পেয়েছে আদিপুরুষ। আর তারপর থেকেই এই সিনেমা ঘিরে বিতর্ক উঠেছে তুঙ্গে। সিনেমা নিয়ে চুড়ান্ত সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে সীতার জন্মভূমি নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ তুলে কাঠমান্ডুতে ইতিমধ্যেই এই ভারতীয় সিনেমাকে নিষিদ্ধ করা হয়েছে। আদিপুরুষ নিয়ে এই বিতর্কে সুর চড়িয়েছেন অযোধ্যার পুরোহিতরাও। এই পরিস্থিতিতে আদিপুরুষ প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

বজরংবলী মেঘনাদের মুখে বাজার চলতি কথা বসিয়ে হলিউডের মতো অত্যাধুনিক ম্যাজিক সৃষ্টি করতে চেয়েছেন সিনেমার নির্মাতারা বলে অভিযোগ। কিন্তু সেই সংলাপ বিতর্কের সৃষ্টি করেছে। আদিপুরুষ বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে সংলাপ বদলানোর ঘোষণা করেছে আদিপুরুষ টিম। তবে তাতে চিঁড়ে ভেজেনি। এবার সেই প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ছবি নিয়ে যে হিংসা সৃষ্টি হয়েছে সিবিএফ সিটি ইতিমধ্যেই সেটা লিপিবদ্ধ করে রেখেছে। যদি আদিপুরুষ সিনেমার সংলাপ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকে, সেটা একদম বরদাস্ত করা হবে না। পরিচালক লেখকরা সিনেমার সংলাপ বদলাতে রাজি হয়েছেন। আমি নিজেও দেখে নেব। আমি থাকতে ধর্মীয় ভাবাভেগে আঘাত করতে দেব না।

আদিপুরুষ প্রত্যাশার পারদ যতটা ছড়িয়েছিল। উপস্থাপনায় ঠিক ততটাই বিরক্তিকর বলে মনে করেছেন বড় অংশের দর্শক।

“মরেগা বেটা, বুয়া কা বাগিচা হে ক্যায়া, জেলেগি তেরি বাপ কি,” এ ধরনের সংলাপ ভারতীয় সংস্কৃতির অন্যতম কান্ডারী রামায়নের চরিত্রদের মুখে মেনে নিতে পারেনি দর্শকরা। হিন্দুত্ববাদীরা আদালতের দ্বারাস্থ হয়েছেন। সিনেমা নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন অযোধ্যার পুরোহিতরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *