“অভিষেক ও মমতার চক্রান্তেই আমি গ্রেপ্তার হয়েছি”, আলিপুর আদালতে বললেন বিজেপি নেতা রাকেশ সিং

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে ফাঁসানো হয়েছে। বুধবার কলকাতার আলিপুর আদালতে একথা বললেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই চক্রান্ত করেছেন। আমাকে ফাঁসিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করেন বন্দরের বাহুবলী নেতা।

প্রসঙ্গত, কোকেন কাণ্ডে তাকে মঙ্গলবার গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে তোলার সময় রাকেশ সিং বলেন, আমার সঙ্গে পুলিশ গুন্ডার মত ব্যবহার করছে। আগে একটা সময় এমন ব্যবহার করত কুণাল ঘোষের সঙ্গে। এরপরই নিজেকে নির্দোষ বলে সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করেন রাকেশ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *