আমার কোনও দুর্নীতি নেই, ইডি, সিবিআই কিছু খুঁজে পাবে না, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২১ মার্চ:
দশ বছর আগে হাবড়া কি ছিল, আর এখন কি হয়েছে হাবড়ায়, এটা এখানকার মানুষ ভালোই বলতে পারবেন। রাহুল সিনহা দেখতে পাচ্ছেন না। ও চোখ অপারেশন করিয়ে আসুন। তিনদিনে সুস্থ হয়ে উঠবে। নমিনেশন ২৬ তারিখ থেকে শুরু, দেরি আছে। এর মধ্যে অপারেশন করলে ও স্বচ্ছ দেখতে পাবে, উন্নয়ন চোখে পড়বে। এভাবেই বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

গতকালই হাবড়ায় প্রথম প্রচার এসে বিজেপি প্রার্থী রাহুল সিনহা তোপ দেখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। বলেছিলেন, খাদ্য চুরি, চাল চুরির বিচার হবে এই হাবড়ার মাটিতেই। তার উত্তরে আজ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,
যেদিন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি এখানকার বিধায়ক হয়েছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম হাবড়ার সার্বিক উন্নয়ন করে পরিপূর্ণ হাবড়া তৈরী করব। সেটা আমি করেছি। আমার মনে হয় রাহুলবাবুর চোখে ছানি পড়েছে। তাই হাবড়ার এইসব উন্নয়ন চোখে পড়ছে না উনার। আমি বলি রাহুলবাবু পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। দিদি মমতা ব্যানার্জির দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে ফ্রিতে চোখের অপারেশনটা করিয়ে নিন।

রাহুল সিনহা আমাকে বলছেন আমি বহিরাগত। আমি বহিরাগত কিনা হাবড়ার মানুষ জানেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সমাজবিরোধীদের রাজনীতিতে আমদানি করেছে। বিজেপি একটা পাগলের দল। আমাদের থেকে যারা চলে গিয়েছেন তারা আমাদের দলে থেকে নাম, প্রভাব, প্রতিপত্তি করল, তারাই ইডি, সিবিআই থেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে গেছে। এইসব দেখেশুনে বিজেপির লজ্জা দিবস পালন করা উচিত।”

রবিবার হাবড়ায় এসে বুথ ভিত্তিক কর্মী সন্মেলন করে দলীয় কর্মিসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *