স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মার্চ:
মুকুল রায় কোনও দিন কোনও নির্বাচনে জয়লাভ করেনি তাই আমরা তাঁকে হেভিওয়েট প্রার্থী হিসেবে মানছি না। শুক্রবার তৃণমূলের দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী কৌশানি মুখোপাধ্যায় এভাবে আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টিকে।

এছাড়াও তিনি জানান, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী একসঙ্গে ২৯৪ টি আসনের প্রার্থী ঘোষণা করেছিলেন কিন্তু বিরোধীদের ক্ষেত্রে প্রার্থী সংখ্যা এতই কম যে তারা সাংসদদেরকে বিধায়কের আসনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত এদিন তিনি দাবি করেন, বিজেপির হাতে কোনও প্রার্থী নেই তাই তারা ভাগ করে করে প্রার্থীর নাম ঘোষণা করছেন। বাংলার মানুষ বহিরাগতদের বিতাড়িত করবে এই বাংলা থেকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে তার ফলস্বরূপ এই নির্বাচন মানুষ পুনরায় মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন এবং তৃতীয় বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মাননীয়া মমতা ব্যানার্জি।

