“পুরুলিয়ার ২৩ নম্বর ওয়ার্ডে এবারেও জিতছি”, দাবি তৃণমূল প্রার্থী প্রদীপ ডাগার

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: গতবারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। নতুন কাজ করতে প্রয়োজন ভোটারদের পূর্ণ সমর্থন। এই আবেদনের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন পুরুলিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ ডাগা। তাঁর সমর্থনে আজ রাতে স্থানীয় বিটি সরকার রোডে পথসভার আয়োজন করে তৃণমূল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকের সন্ধ্যের সময় সূচি পিছিয়ে দিলেও পথসভায় প্রচুর জনসমাগম ঘটে। প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো তাঁর বক্তব্যে ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আপনারা ভাগ্যবান যে প্রদীপ ডাগার মতো সমাজসেবী জনপ্রতিনিধি পেয়েছেন। নিষ্ঠা সততা তাঁর বৈশিষ্ট্য। আমার বিশ্বাস পূর্ণ সমর্থন পেয়ে আবার পুর সভায় যাবেন তিনি।”

প্রার্থী প্রদীপ বাবুর দাবি, “ওয়ার্ডে উন্নয়নের কাজ কোনও ভাবেই থেমে যায়নি। পানীয় জলের সংযোগ অধিকাংশ বাড়িতেই হয়েছে। মহল্লায় আপদে বিপদে দিন রাত সবসময় মানুষের পাশে থাকি। এখানে প্রতিদ্বন্দ্বী কেউ নেই। দাঁড়াতে হয় দাঁড়িয়েছেন। মানুষের সঙ্গে রয়েছি তাই তাঁরাও আমার সঙ্গেই থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *