“কোনও ব্যক্তির হয়ে নয়, দলের জন্য প্রচার করছি”, মেদিনীপুরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে বললেন দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: গতকাল দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বুধবার মেদিনীপুর শহরের পৌর সভার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এলেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিকেল থেকে সন্ধে পর্যন্ত কোথাও পদযাত্রা করে, কোথাও প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচার করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

গতকাল খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে আসেন শুভেন্দু অধিকারী। হিরণের প্রচারে দিলীপ ঘোষ যাবেন কিনা সে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোনও ব্যক্তির হয়ে নয়, দলের হয়ে প্রচার করতে এসেছি। দলীয় প্রার্থীদের জয়ই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *