সংসারে অশান্তি, স্ত্রীকে গুলি করল স্বামী

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ সেপ্টেম্বর: সংসারে অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতরা গ্রামে। গুরুতর জখম অবস্থায় রেশমা বিবি নামে ওই মহিলাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন স্থানীয়রা।
অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সামাদ হালাদার পলাতক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, সামাদের সাথে রেশমার বিবাদ বাধে। তুমুল অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এরপরেই আচমকা ঘর থেকে বন্দুক বের করে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সামাদ। গুলিবিদ্ধ হয়ে সাথে সাথেই মেঝেতে লুটিয়ে পড়ে রেশমা। আশপাশের মানুষজন গুলির আওয়াজ শুনে ছুটে আসেন ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় তাঁরা রেশমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সামাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সঠিক কি কারণে স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন সামাদ সে বিষয়ে তদন্তের পাশাপাশি কোথা থেকে সামাদ বন্দুক পেল সেই বিষয়েও তদন্ত করছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *